ads

মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৪ শিক্ষককে কক্ষ পরিদর্শকের পদ থেকে অব্যাহতি

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ১৫, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রের ৪ শিক্ষককে দায়িত্ব অবহেলার কারণে কক্ষ পরিদর্শকের পদ থেকে অব্যবহিত দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে ৪ জন শিক্ষককে অব্যাহতি দেন ওই কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ রকিবুল হাসান। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন ১নং কক্ষের পরিদর্শক মো. ইউনুছ আলী ও মো. নুরুন্নবী মোস্তফা নবীন এবং ৪ নং কক্ষের পরিদর্শক মোছা. সোহাগী খাতুন ও মো. লোকমান হোসেন। একই সময়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোরাদ মিয়া ও মেহেদী হাসান নামে একই কেন্দ্রের ২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

তথ্যগুলো নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রকিবুল হাসান। তিনি জানান, অসদুপায় অবলম্বনের কারণে ওই কেন্দ্রের ২ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একইসাথে ৪ কেন্দ্র পরিদর্শককে দায়িত্বে অবহেলার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!