ads

মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৫, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ

আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমনার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জহিরুল কবীরের সভাপতিত্বে তার কনফারেন্স রুমে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা ও সমন্বিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি দিবসের আয়োজন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আলী মুয়াদ, যুগ্ম জেলা জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা নয়ন চন্দ্র মোদক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, স্পেশাল পিপি এ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী প্রমুখ।

সভায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদানসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণসহ জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!