ads

মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৫, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

‘দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’ এ শ্লোগানে শেরপুরে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি হাইকোর্টের রিট বাতিলসহ যৌক্তিক ৬ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী শাহাজাদা আহম্মেদ জীবন, নাজমুল হাসান, শরীফ আহম্মেদ, আরকানসহ অনেকেই।

ওইসময় বক্তারা, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার কথা জানান। একইসাথে ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারসহ ৬টি দাবি জানায় শিক্ষার্থীরা। যদি দাবি মানা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!