ads

মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৫, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শেরপুর সদরের ২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিম রেজার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূূচি পালিত হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে চরশেরপুুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের থানার মোড় চত্বরে ওই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, সদস্য সচিব আওয়াল সরকার, শহর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব আবু আশরাফ রনি, চরশেরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শাকিল আহম্মেদ প্রমুখ। মানববন্ধন শেষে পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম রেজা স্বৈরাচারী, দুর্নীতিবাজ, ঘুষখোর, কিশোর গ্যাং চক্রবৃদ্ধি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুলসংখ্যক অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। শুধু তাই নয়, তিনি সন্ত্রাসীচক্রের লিডার এবং জুুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অন্যতম সহযোগী ও আওয়ামী লীগের দোসর। তাই তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যদি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Shamol Bangla Ads

এ বিষয়ে ২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এলাকাবাসী তার পক্ষে রয়েছেও বলে জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!