ads

রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় চাচার সাথে অভিমানে ফাসিঁতে ঝুলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

খবর টি পড়েছেন : ৩৫০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় চাচার সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে সাজ্জাদ হোসেন নামে ১১ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর। ১২ এপ্রিল শনিবার রাতে নকলা পৌরশহরের জালালপুর মহল্লায় ওই ঘটনা ঘটে। সাজ্জাদ স্থানীয় সৌদি প্রবাসী রমজান আলীর ছেলে। সে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই সাজ্জাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মুত্যুর সঠিক কারণ জানতে সাজ্জাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জীবিকার তাগিদে সাজ্জাদের বাবা রমজান ৬ মাস ধরে সৌদি প্রবাসী। ২ সন্তান সাজ্জাদ (১১) ও শামীমকে (৪) কে নিয়ে সাজ্জাদের মা স্বামীর বাড়ীতেই বসবাস করেন। ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় সাজ্জাদ কোথা থেকে একটি হেডফোন নিয়ে এসে বিক্রি করতে জালালপুর ম্যানেজার মার্কেটে নিয়ে যায়। বিষয়টি সাজ্জাদের চাচা অটোরিকশাচালক সাদেক আলী (৩০) দেখতে পেয়ে তিনি সাজ্জাদকে বাড়ি নিয়ে এসে চড়থাপ্পর দিয়ে ভবিষ্যতে এমন কাজ করতে মানা করেন। এতে চাচার উপর প্রচন্ড ক্ষোভ ও অভিমান হয় সাজ্জাদের। সেই ক্ষোভ আর অভিমানে রাত সাড়ে ৭টার দিকে সাজ্জাদের মা রান্নার কাজে ব্যাস্ত থাকায় সাজ্জাদ বসতঘরের দরজা আটকিয়ে ফ্যানের সাথে রশি বেঁধে ফাঁসিতে ঝুলে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সাজ্জাদকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সেবকের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads