শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন সেবকের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ ও ছানি অপারেশন করা হয়েছে। ১২ এপ্রিল শনিবার দিনব্যাপী শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওইসময় ডা. মো. জমির হোসেনের নেতৃত্বে ৮ জনের মেডিকেল টিম রোগীদের সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাকির হোসেন, ক্যাম্প অর্গানাইজার মো. জাহাঙ্গীর আলম, সেবক স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ, সাধারণ সম্পাদক মনির জাহিদী রিজভী, সহ-সভাপতি এমরান হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো: আরিফ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খোকন, কোষাধ্যক্ষ এ.এস.এম রকিবুল হাসান রানা, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া মারিয়াম, সদস্য সাজ্জাদুর রহমান হিরা, মশিউর রহমান, আবু সাইদ, টুম্পা, সামিউল হক, জিয়াউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে ৩২৫ জন রোগীকে সেবা দেওয়া হয়। এদের মধ্যে ৮৩ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। আর ৫১ জন রোগীকে ছানি অপারেশনের জন্য জামালপুরস্থ ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটট ও হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া ১৫০ জন রোগীর মাঝে চশমা ও ২৭৪ জন রোগীর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।




