ads

সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

খবর টি পড়েছেন : ২০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল তরুণ। ৭ এপ্রিল সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দূতাবাস এলাকায় মিছিল বের করে তারা। পরে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন। ওইসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলের সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

Shamol Bangla Ads

এদিকে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।

Shamol Bangla Ads

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার তারেক মাহমুদ বলেন, ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসে। এখানে তারা অবস্থান করছে। মিছিল শেষে তারা চলে যাবে।

এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ট্রাম্পের ২ গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেকর্ড সৃষ্টি করে মার্চে এলো ৩২৯ কোটি ডলার… পরবর্তী সংবাদ ঈদের ছুটির ৮ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads