ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদপরবর্তী যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান

খবর টি পড়েছেন : ৩৩৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদুল ফিতর পরবর্তী যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও যাত্রী হয়রানিরোধে শেরপুর সদর ও নকলা উপজেলার বিভিন্ন টার্মিনালে অভিযান চালিয়েছে প্রশাসন। ৬ এপ্রিল রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ মামলায় ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা সদরের থানামোড়ে ঢাকা ও সিলেটগামী বাসে এবং কানাশাখোলা মোড়ে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা। ওইসময় বিভিন্ন পরিবহনের কাউন্টারে গিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সতর্ক করা হয় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ জন সিএনজি ড্রাইভারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নকলা উপজেলায় ঢাকাগামী বাস ও ময়মনসিংহগামী সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রী পরিসেবা নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। ওইসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭ মামলায় ৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে জেলা-উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রকাশ্যে কুপিয়ে ৯ লাখ ৬৯ হাজার টাকা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের সাজা, ৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads