ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের সাজা, ৫ ড্রেজার ধ্বংস

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের কাজে জড়িত থাকায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার গোবিন্দনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই সাজা দেওয়া হয়।

Shamol Bangla Ads

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

অভিযানকালে একজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫ টি অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১০টি মাচা ধ্বংস ও অসংখ্য পাইপ অপসারণ করা হয়। এছাড়া বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে পুলিশ, বিজিবি সদস্য ও ব্যাটালিয়ন আনসারসহ উপজেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালুর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!