ads

শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে কৃষক আহত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ৪, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে মোঃ চানমল মিয়া (৬২) নামে এক কৃষক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৪ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার ঝুঁলগাও গ্রামের আরিং খোচা নামক স্থানে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আহত কৃষককে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষক মোঃ চাঁনমল মিয়া সিংগাবরুনা ইউনিয়নের ঝুলগাঁও গ্রামের মৃত টুনা শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কৃষক মোঃ চানমল মিয়া ঝুলগাও এলাকার আরিং খোচা নামক স্থানে গরু চরাতে যায়। এ সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্যহাতির দল তাকে আক্রমণ করে। এতে কৃষক চানমল গুরুতর হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, মোঃ চানমল মিয়া নামে একজন কৃষক গরু চরাতে গিয়ে
বন্যহাতির আক্রমণের শিকার হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেছেন। বন বিভাগের পক্ষ থেকে আহত কৃষককে সব ধরনের সহযোগিতা করা হবে।

Need Ads
error: কপি হবে না!