শেরপুরে স্পোর্টস লিজেন্ডস এ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএলএ লিজেন্ডস ক্রিকেট কাপ-২০২৫ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার শহরের গৌরীপুর এলাকার মৈত্রীবাড়ী মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় লিজেন্ডস অব ব্রহ্মপুত্র।

খেলার শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে লিজেন্ডস অব ব্রহ্মপুত্র। জবাবে ২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলতে সক্ষম হয় লিজেন্ডস অব শের আলী গাজী। দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রান করেন ব্যাটার মিথুন পাল। ফলে ৬১ রানে জিতে চ্যাম্পিয়ন হয় লিজেন্ডস অব ব্রহ্মপুত্র। ৪ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের বোলার মোস্তাক আহমেদ।
পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেওয়া হয়।এ সময় আয়োজকদের মধ্যে এ. হক তুনীর, গুলজার হোসাইন, মনিরুজ্জামান মনি, আলআমিন সেলিম, মোহাম্মদ শওকত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে লিজেন্ডস অব ব্রহ্মপুত্র, লিজেন্ডস অব শের আলী গাজী, লিজেন্ডস অব তুলশীমালা ও লিজেন্ডস অব দশকাহনীয়া নামে চারটি দল অংশ নেয়।
এর আগে ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে একই মাঠে দু’দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দুদিনই খেলাটি ফেসবুকে শেরপুরলাইভ পেইজে সরাসরি সম্প্রচার করে ডি২৪ ডিজিটাল ব্রডকাস্ট টিম। আর খেলার প্রধান স্পন্সর ছিল বৃহত্তর ময়মনসিংহের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড।




