ads

শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার
মার্চ ২৯, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মাঝে ঈদ উপহারসামগ্রী তুলে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ২৯ মার্চ শনিবার দুপুরে জেলার ১২ জন শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও একটি স্মারক পত্র তুলে দেওয়া হয়। ওইসময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেফতার এবং দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।

Shamol Bangla Ads

এদিন সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় এলাকায় শহীদ মাহবুবসহ জেলার অন্যান্য শহীদদের বাড়ি বাড়ি গিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহারসামগ্রী ও স্মারক পত্র হস্তান্তর করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ডা. রাকিবুজ্জামান, সদস্য কৃষিবিদ মো. বিপুল, ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন-উর-রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

ঈদ উপহারসামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ.কে.এম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার।
ওইসময় ড্যাবের সদস্য ও দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শহীদ মাহবুবের মায়ের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একইসাথে ভবিষ্যতেও তাদের যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

Need Ads
error: কপি হবে না!