ads

সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বকশীগঞ্জ থানার খন্দকার শাকের

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ২৩ মার্চ রবিবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন এবং তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

Shamol Bangla Ads

ক্রেস্ট ও সনদ প্রদানকালে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্) মো. আবু বকর সিদ্দিক, মুক্তাগাছা এপিবিএন ২ এর অধিনায়ক মো. কুতুব উদ্দিন, র‍্যাব-১৪’র অধিনায়ক মোঃ নয়মুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর খন্দকার শাকের আহমেদ জানান, বকশীগঞ্জ উপজেলার মানুষের সার্বিক সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমি যতদিন বকশীগঞ্জে থাকব ততদিন মানুষের জান মাল নিরাপত্তা নিশ্চিত করাসহ সেবা করে যাবো। এদিকে তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

Shamol Bangla Ads

উল্লেখ্য, খন্দকার শাকের আহমেদ শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বর্দী এলাকার বাসিন্দা।

Need Ads
error: কপি হবে না!