ads

রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত শেরপুর জেলা পুলিশ

জুবাইদুল ইসলাম
মার্চ ২৩, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে দু’টি ক্যাটাগরিতে ‌‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে নির্বাচিত হয়েছে শেরপুর জেলা পুলিশ। ২৩ মার্চ রবিবার ময়মনসিংহ রেঞ্জের কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

Shamol Bangla Ads

অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে শেরপুর জেলা পুলিশকে এ পুরস্কারে ভূষিত করা হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কাছ থেকে জেলা পুলিশের পক্ষে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং শ্রেষ্ঠ সার্কেল হিসাবে নির্বাচিত হওয়ার স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম।

সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্) মো. আবু বকর সিদ্দিক, মুক্তাগাছা ২ এপিবিএনের অধিনায়ক মো. কুতুব উদ্দিন, র‍্যাব-১’র অধিনায়ক মো. নয়মুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পুরস্কার প্রাপ্তির বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!