ads

রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বিএনপি’

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মার্চ ২৩, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্বাবধানে ও দিক-নির্দেশনায় বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে বিএনপি। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষের ভাগ্য খুলে যায়।

Shamol Bangla Ads

তিনি ২৩ মার্চ সন্ধ্যায় রাণীশিমুল ইউনিয়নে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার আহবান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত ওই মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন রাণীশিমুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Shamol Bangla Ads

ইফতার মাহফিল উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান খোকন, যুবদলের যুগ্ম আহবায়ক মো. লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ রাণীশিমুল ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কয়েক হাজার সাধারণ মানুষ।

Need Ads
error: কপি হবে না!