ads

শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজার মনিটরিং : মূল্য কারসাজির অভিযোগে ২ ফল ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
মার্চ ২২, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে শহরের স্টেডিয়াম মার্কেটের কাঁচামালের আড়ত এবং পাইকারী ও খুচরা বিক্রেতাদের দোকান এবং কালিরবাজারে ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

Shamol Bangla Ads

২২ মার্চ শনিবার ওই অভিযানকালে মূল্য কারসাজির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে কালিরবাজারের ২ ফল ব্যবসায়ীকে ৫০০ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন ফল বিক্রেতা এমদাদুল হক (৪৫) এবং ছায়েদুর রহমান (২৭)।

অভিযানকালে পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজি দরে বিক্রীর পরিবর্তে পিস হিসেবে বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বিভিন্ন পণ্যের ক্রয়মুল্যের রশিদ পর্যালোচনা ও বিক্রয় মুল্য যাচাই করা হয়। সেইসাথে ওজনের কারচুপি, পচা, ভেজাল, নকল ও মানহীন পণ্য যাতে বিক্রি না করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

এদিন বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। ওইসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস্য ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসিন শাহাদ খান আয়ন। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা।

Need Ads
error: কপি হবে না!