ads

শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ১৭ ড্রেজার মেশিন ধ্বংস

খবর টি পড়েছেন : ২৬৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১৭ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একইসাথে জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ২২ মার্চ শনিবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারি জামে মসজিদের পাশে অবৈধ বালু উত্তোলনের কারণে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। ওইসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ১৭ টি ড্রেজার মেশিনসহ বালু তোলার অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করা হয়।

অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাজার মনিটরিং : মূল্য কারসাজির অভিযোগে ২… পরবর্তী সংবাদ শেরপুরে নৈতিক সম্প্রীতি ও যুদ্ধ মুক্ত বিশ্বের দাবিতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads