ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ দফা দাবিতে শেরপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
মার্চ ২০, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

৭ দফা দাবিতে ক্লাস বর্জন করে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আধাঘন্টা পর্যন্ত সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

Shamol Bangla Ads

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন। সকাল ১১টার দিকে ইনস্টিটিউট গেইটের সামনে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল করে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে ৭ দফা দাবি পূরণে নানা স্লোগান দেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।

এরপর তারা জেলা প্রশাসকের কক্ষে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্মারকলিপি গ্রহণ করে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ছেড়ে যায়।

Shamol Bangla Ads

শিক্ষার্থীদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ‘ডিপ্লোমা প্রকৌশল’ থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সব বিভাগীয় শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

Need Ads
error: কপি হবে না!