ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৩

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২০, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

ইয়াবাসহ গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার হেকমত আলীর পুত্র। এছাড়াও ভারতীয় মদসহ গ্রেফতারকৃতরা হলেন- পৌরশহরের ছিটপাড়া নদীরপাড় মহল্লার হাফিজুল ইসলামের পুত্র তানভীর মিয়া তানজিল (২২) ও তারাগঞ্জ দক্ষিণ বাজার মহল্লার নজরুল ইসলামের পুত্র হাসিবুল ইসলাম ইমন (২৪)।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। ওইসময় উপজেলার তারানী এলাকায় জনৈক নুর ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ তানজিল ও ইমন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

Need Ads
error: কপি হবে না!