ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১২টি ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী গারো পাহাড়ের বাবেলাকোনা ও হারিয়াকোনা গ্রাম দিয়ে বয়ে আসা ঢেউফা নদীতে ওই অভিযান চালানো হয়।

Shamol Bangla Ads

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। ওইসময় ১২টি অবৈধ ড্রেজার মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় হাজার ফুট পাইপ ও ১৫টি বাঁশের টাওয়ার ধ্বংস করা হয়। এছাড়াও বিভিন্ন সরঞ্জামাদি অপসারণ করা হয়। তবে অভিযানের উপস্থিতি বুঝতে পেরে অসাধু ব্যবসায়ীরা ড্রেজার রেখে জঙ্গলে পালিয়ে যায়। অভিযানকালে পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক বলেন, ড্রেজার বাসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads