ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌর এলাকায় ভিজিএফের চাল বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার
মার্চ ১৮, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর পৌরসভার হতদরিদ্রদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের বটতলাস্থ পৌর গোডাউনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান।

Shamol Bangla Ads

ওইসময় পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম, ইপিআই সুপারভাইজার ফারুক আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্র জানায়, এবার পৌর এলাকার ৯টি ওয়ার্ডের জন্য বরাদ্দপ্রাপ্ত ৪৬ মেট্রিক টন চাল মাথাপিছু ১০ কেজি হারে ৪ হাজার ৬শ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রথম দিনে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের মানুষের মাঝে ওই ভিজিএফ চাল বিতরণ করা হয়। আগামী ২০ মার্চের মধ্যে পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডে ওই বিতরণ কার্যক্রম শেষ হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!