ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবীদের ঈদ উপহার পেলো ৫০ টি অসহায় পরিবার

খবর টি পড়েছেন : ৫২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৫০টি অসহায় পরিবারের মাঝে প্রায় ২৫ হাজার টাকার উপহার সামগ্রী প্রদান করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে এসব অসহায় পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।

Shamol Bangla Ads

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, ডাল, ছোলা বুট, গুড়ো দুধ, সাবান ইত্যাদি। এছাড়াও এবারের রমজানে ‘তৃপ্তির ইফতার-২০২৫’ নামক ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে গত দুই সপ্তাহে পৌরশহরের ২০০ জন ভাসমান এবং পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির সভাপতি তাজবির হাসান সিফাত বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সংগঠনটি আরো অনেক দূর এগিয়ে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর মিলল শিশুর… পরবর্তী সংবাদ নকলা পৌরশহরের ট্রেড লাইসেন্সধারী দোকান মালিকগণ পেলেন ডাস্টবিন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads