ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর মিলল শিশুর লাশ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১৮, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীর পানিতে ডুবে নিখোঁজের ৭ ঘণ্টা পর আবির রহমান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে । ১৭ মার্চ সোমবার দুপুরে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার চেল্লাখালি নদীতে খেলা করার সময় স্রোতের টানে শিশুটি ভেসে যায়। মৃত আবির ওই এলাকার শেখ ফরিদের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ি এলাকার মাজম আলীর ছেলে মানিক (৪) ও আবির চেল্লাখালী নদীতে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত স্রোতের টানে শিশুরা গভীরে চলে গেলে তাৎক্ষণিক দেখে ফেলায় স্থানীয়রা মানিককে উদ্ধার করে। তবে ততক্ষণে আবির পানিতে তলিয়ে যাওয়ায় কেউ দেখতে পায়নি। কিন্তু বেশকিছু সময় আবিরকে না পেয়ে একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা।

পরে নিখোঁজের সাত ঘণ্টা পর সন্ধ্যার দিকে আবিরের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রহুল আমীন ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!