ads

সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতে ইসলামীর ফুডপ্যাক উপহার

স্টাফ রিপোর্টার
মার্চ ১৭, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার দেওয়া হয়েছে। ১৫ মার্চ শনিবার সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী গ্রামে ওই ফুডপ্যাক বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামী  মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Shamol Bangla Ads

এদিন ৫০টি পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে ৫ কেজি নাজিরশাইল চাল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম সুজি, ৫০০ মিলি সরিষার তেল, ২৫০ গ্রাম খেজুর ছিলো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!