ads

রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ২টি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ১৬, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় অবৈধ ২টি ইটভাটার চিমনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন। ১৬ মার্চ রবিবার সকালে ইটভাটাগুলো বন্ধসহ চিমনি গুড়িয়ে দেওয়ার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। ইটভাটাগুলো হল সেভেন স্টার ব্রিকস ও চমক ব্রিকস। এ

Shamol Bangla Ads

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। প্রসিকিউশন দাখিল করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল দাস। ওইসময় সার্বিক সহযোগিতায় ছিল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য ও বিদ্যুৎ অফিসের কর্মচারীগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে ২টি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!