ads

রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজার মনিটরিং : মিষ্টির দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার
মার্চ ১৬, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে জামা-কাপড়ের দোকান ও মিষ্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ১৬ মার্চ রবিবার দুপুরে শহরের মুন্সীবাজার এলাকার শহীদ বুলবুল সড়ক এবং নয়ানি বাজারের ঘোষপট্টি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় মিষ্টি প্রস্তুত ও সংক্ষণে পরিচ্ছন্নতার ঘাটতির কারণে ভ্রাম্যমাণ আদালতে মেসার্স নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ওই মিষ্টির দোকানের পরিচালক উত্তম ঘোষকে ওই অর্থদন্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেইসাথে মিষ্টি তৈরীর কারখানা ও সংরক্ষণের স্থানের পরিবেশ উন্নয়নের নির্দেশনা প্রদান করা হয়। তাৎক্ষণিক দোকানের পরিচালক উত্তম ঘোষ অর্থদণ্ডের ২ হাজার টাকা পরিশোধ করেন।

এদিন মনিটরিংকালে মাহবুব ফ্যাশন হাউজকে যথাযথভাবে ক্রয় ভাউচার সংরক্ষণ এবং ক্রয়মূল্যের সাথে বিক্রয়মূল্য বা লাভের অসামঞ্জতা লক্ষ্য করে ব্যবসায়ীকে সতর্ক করা হয়। প্রসিদ্ধ কাপড়ের দোকান পরিমল বস্ত্রালয়সহ আরও কয়েকটি বস্ত্রবিতান এবং মিষ্টির দোকান পরিদর্শন করে ক্রয়মুল্যের রশিদ ও বিক্রয় মুল্য যাচাই করা হয়। একইসাথে ভেজাল, নকল ও মানহীন পণ্য যাতে বিক্রী না করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। ওইসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। ওইসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস্য ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব জাকির হোসেন। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!