ads

রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ১

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ১৬, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৬০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ মো. আনিস (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। ১৬ মার্চ রবিবার ভোরে উপজেলার পলাশিকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. আনিস শেরপুর সদর উপজেলার নন্দীরবাজার এলাকার মৃত কাসেম আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি দল রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকার হযরত মেম্বারের নির্মাণাধীন বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় মিনি পিকআপসহ ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও মাদক কারবারি মো. আনিসকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

Shamol Bangla Ads

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সালেমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Need Ads