ads

বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অটোরিকশার চাকায় উড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

খবর টি পড়েছেন : ৬৮৪
শেরপুরে অটোরিকশার চাকায় উড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মিম আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মিম সদর উপজেলার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত মিস্টার আলীর মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুর শহর থেকে বাড়ি ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে নিজের গায়ের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায় মিম। এ সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করে।

এর আগে নিহত মিমের বাবা মিস্টার আলী প্রথম রোজার দিন মারা যান। দশ দিনের ব্যবধানে একই পরিবারের ২ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

ঘটনা সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম জানান, ঘটনার পর আত্মীয়রা মেয়েটি লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ধর্ষণকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে  প্রতিবাদ মিছিল পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads