ads

বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১২, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনের লক্ষে করণীয় নির্ধারণে স্থানীয় জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এর সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বনকর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপসচিব ডক্টর মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার বন অধিদপ্তরের বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী, অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা ও বন্যপ্রাণি বিশেষজ্ঞ মো. মদিনুল আহসান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা ফিরোজ, আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ডক্টর মোহাম্মদ আব্দুল মোতালেব, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, শেরপুরের বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জকর্মকর্তা দেওয়ান আলী ও নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় বক্তারা জানান, শেরপুরের গারো পাহাড়ি এলাকায় প্রায় দুই যুগ ধরে শতাধিক বন্যহাতির দল মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে আসছে। তাই মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসন করে সহাবস্থানের লক্ষে করণীয় সম্পর্কে স্থানীয় অধিবাসীদের আরও সচেতন হতে হবে। অত্যাচার থেকে রক্ষা পেতে ও জানমাল বাঁচাতে বন্যহাতির উপদ্রুত এলাকায় মানুষ এবং ফসলের ক্ষতি কমাতে সোলার ফেন্সিং স্থাপন, হাতির খাদ্যের জন্য কলাগাছ রোপণ ও বাঁশঝাড় লাগানোর বিষয়ে আলোচনা করা হয়। একইসাথে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!