ads

সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
মার্চ ১০, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

ধর্ষণের শিকার মাগুরার শিশুসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। ওইসময় প্রতিবাদী ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

Shamol Bangla Ads

পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন উপস্থিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রেদুয়ান রাশেদ, শিক্ষার্থী মারুফ হোসেন, লিপি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

Shamol Bangla Ads

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণীর দূষ্কৃতিকারী গোষ্টি খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমুর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে সকলকে আন্তরিক হতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!