ads

সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মার্চ ১০, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

‌‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে পরিষদ চত্বরে আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

Shamol Bangla Ads

পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যকর্মী, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!