রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ও পেশাজীবীদের নিয়ে ইফতার মাহফিলের তারিখ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ১৯ মার্চ এবং পেশাজীবীদের নিয়ে ইফতার মাহফিল আগামী ২১ মার্চ। ৯ মার্চ রবিবার দলটির পক্ষ থেকে ওই তথ্য জানান তিনি।

আরও জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।




