ads

সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

খবর টি পড়েছেন : ২৯২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানী ঢাকার বনানী এলাকার চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী পোশাকশ্রমিক। নিহতের নাম মিনারা আক্তার এবং আহত সুমাইয়া আক্তার। সুমাইয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ মার্চ সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার ওই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা পারাপারের সময় ওই পোশাকশ্রমিক দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার পর থেকে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

Shamol Bangla Ads

বিক্ষোভের কারণে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এতে বনানী এক্সপ্রেসওয়ে এবং গুলশান এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনে অংশ নেয়া শ্রমিকরা দুইটি গার্মেন্টসের কর্মী।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য গাড়ি ডাইভারশন করা হচ্ছে। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে চালানো হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির ইফতার মাহফিল ১৯ ও ২১ মার্চ পরবর্তী সংবাদ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads