ads

মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট ও বিক্ষোভ

খবর টি পড়েছেন : ৫৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শহর শাখার আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল এবং শহরের মুন্সিবাজার গোয়ালপট্টি বস্ত্র ব্যবসায়ী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। ওইসময় তারা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, তাদের পরিবারের বাবা-মা মারা গেলেও কোন ছুটি দেয়া হয় না। পরিবারের কারো মৃত্যুজনিত কারণে বাড়িতে চলে গেলে সেদিনের বেতন কর্তন করা হয়। যা মানবাধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি। সমিতির সূত্রে জানা গেছে, শহর শাখায় তাদের সদস্য সংখ্যা রয়েছে ২ শতাধিক।

তাদের ৫ দফা দাবিগুলো হলো- ঈদুল ফিতরে কর্মচারীদের বেতনের সমপরিমাণ বোনাস প্রদান এবং উদুল আযহাতে কর্মচারীদের বেতনের ৫০% অর্থাৎ অর্ধেক বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রতিটা শ্রমিকের ৮ ঘন্টা ডিউটিন নিয়ম করতে হবে, বাৎসরিক সরকারি ছুটির তালিকা অনুযায়ী আমাদের উক্ত সমিতির সকল সদস্যদের ছুটি মঞ্জুর, সংগঠনের কার্ডধারী সদস্য বাতিত কোন দোকানে শ্রমিক ডিউটি করিতে পারিবে না মর্মে আদেশ এবং শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান করতে হবে। উল্লিখিত দাবি সমূহ মানা না হলে তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে না বলে ঘোষণা দেন।

Shamol Bangla Ads

ধর্মঘটের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি রাজন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। ওইসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী ও শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,… পরবর্তী সংবাদ শেরপুরে বাজার মনিটরিং : ২ মুড়ি কারখানা মালিককে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads