ads

সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে বিক্ষোভ, কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

রাজধানীর লালমাটিয়ায় দুই নারীকে নিপীড়ন ও দেশজুড়ে চলা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’। আজ সোমবার (৩ মার্চ) আসাদগেট এলাকায় আড়ংয়ের পেছনে এই দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পর জাতীয় সংসদ ভবনের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।

Shamol Bangla Ads

গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় ‘মব’ তৈরি করে দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায় বলেন, ‘আমাদের দুই বোন মবের হাতে নিপীড়নের শিকার হয়েছেন। শুধু এই ঘটনাই নয়, ৫ আগস্টের পর্ব থেকে সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, মবের ঘটনা ঘটেই চলেছে। এখনো তা থামছে না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টায় সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘‘দেশ ঠিকঠাক আছে।’ ’ চোখ বন্ধ করে তার কথা শুনলে মনে হবে সে আওয়ামী লীগেরই কোনো মন্ত্রী।’

Shamol Bangla Ads

আদ্রিতা রায় আরও বলেন, ‘আমরা যারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমাদের কিছু আশা-আকাঙ্ক্ষা ছিল। কিন্তু অভ্যুত্থানের পর আমাদের বিন্দুমাত্র নিরাপত্তা রাষ্ট্র, উপদেষ্টারা নিশ্চিত করতে পারেনি।’ প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার নারীরা যা করেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন?’

সমাবেশের পর বিক্ষোভ করেন ক্ষুব্ধ নারী শিক্ষার্থী-জনতা। এ সময় নান স্লোগান দেন। তাদের হাতে ‘স্লাটশেমিং বন্ধ করতে হবে’, ‘বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি’, ‘আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার’, ‘নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়?’ ইত্যাদি লেখা–সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পরে তারা মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুত্তলিকা দাহ করেন।

গতকাল শনিবার সন্ধ্যায় লালমাটিয়া আড়ং এর পাশে ধূমপান করা নিয়ে মবের আক্রমণের মুখে পড়েছিলেন দুই তরুণী। ধূমপান করায় তাঁদের ওপর চড়াও হওয়া এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী তরুণীদের একজন অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা (লোকেরা) বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!