ads

সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেব্রুয়ারিতে এলো রেকর্ড ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২৫৩ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় ৩০ হাজার ৭২১ কোটি। গত বছর একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২০২ কোটি ডলার।

Shamol Bangla Ads

২ মার্চ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স নিয়ে মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রমজান ও দুই ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময়ই পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান।

চলতি বছরেও রোজা উপলক্ষে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রাবাজারের ডলারের দামে ব্যবধান কম থাকায়- প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

Shamol Bangla Ads

এদিকে চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ২.১২ বিলিয়ন ডলার। গত ডিসেম্বরে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল।

চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা সাত মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এবং জানুয়ারিতে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। ২০২০ সালের জুলাই মাসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা তখনকার সর্বোচ্চ রেকর্ড ছিল। তবে ২০২৪ সালের ডিসেম্বরে সেই রেকর্ড ভেঙে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, এই হিসাব করা হলেও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ২৬ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Need Ads
error: কপি হবে না!