ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্যতিক্রমী কিডস রান অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩১১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শিশুদের শারীরিকভাবে শক্তিশালী ও সুস্থ রাখার পাশাপাশি ভার্চুয়াল আসক্তি রুখতে শেরপুরের ঝিনাইগাতীতে ‘এইমস কিডস রান’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে এবং এইমসের সহযোগিতায় উপজেলার মরিয়মনগর ফুটবল মাঠে এ কিডস রানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে ৯-১২ বছর, ৫-৮ বছর ও ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য তিনটি ক্যাটাগরিতে ৬০ জন শিশু দৌড়ে অংশগ্রহণ করে। পরে শিশুদের অভিভাবকরাও ফান রানে অংশ নেন। এছাড়া নারীদের মার্বেল দৌড় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।

ইভেন্টটির আয়োজক শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. আল আমিন সেলিম বলেন, সুস্থ থাকার লক্ষ্যে দৌড়ের বিকল্প নেই। আমাদের বাচ্চারা কম্পিউটার, ট্যাব ও মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তাদের স্বাস্থ্য সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন এ্যান্ড স্ট্যান্ডার্ড রেসেস’কে। তাদের মোট ৬০০ স্লটের মধ্যে আমাদের জন্য ৬০টি স্লট বরাদ্দ দিয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আমরা গত বছর শেরপুরের গজনী অবকাশের মনোরম ও প্রাকৃতিক রানিং ট্র্যাকে সাড়ে পাঁচশো রানার নিয়ে একটি ইভেন্ট আয়োজন করেছিলাম। এ বছর আগামী ১৪ নভেম্বর হাফ ম্যারাথন আয়োজন করতে যাচ্ছি। এজন্য সকলের সহযোগিতা চাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তী সংবাদ শেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads