ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

‌‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ওই সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল।

Shamol Bangla Ads

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী এবং শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শেরপুর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আর্থসামাজিক উন্নয়নে, গ্রাম প্রতিরক্ষায় এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ৬টি বাইসাইকেল, ৫টি সেলাই মেশিনসহ মোট ৯০টি বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!