ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা উত্তীর্ণদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ প্রদান

খবর টি পড়েছেন : ২৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবলিটি (ডপস) এর উদ্যোগে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের গৌরীপুরস্থ ডপস কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, কবি ও সাংবাদিক রফিক মজিদ, শিক্ষক নেতা মহসিন আলী আকন্দ। এ সময় বৃত্তিপ্রাপ্ত দু’জন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

আলোচনা সভায় বক্তারা বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা উচ্চ শিক্ষা গ্রহণ করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় প্রশাসনিক কর্মকর্তা হলেই সফলতা আসবে না। তোমাদেরকে একজন আলোকিত মানুষ হতে হবে। দেশের ভঙ্গুর সমাজব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই তোমাদের উচ্চ শিক্ষা অর্জনে সফলতা আসবে। দরিদ্রতা মেধাবীকে কখনোই দমিয়ে রাখতে পারে না। তোমাদের পাশে প্রশাসন আছে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গেরা আছেন। তোমাদেরকে শুধু সমাজের নেতিবাচক প্রভাবকে পায়েদলে পজিটিভ বাংলাদেশ গড়তে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে।

Shamol Bangla Ads

ডপস সূত্র জানায়, জেলার ৫ উপজেলা থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রায় ১ হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এ থেকে চূড়ান্ত ভাবে মনোনীত হন ১৮৫ জন। এদেরকে ডপসের শিক্ষা সহায়তাসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ সময় অতিথিরা উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং বিনামূল্যের খাতা-কলম প্রদান করেন।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় চাচি-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে শিক্ষার্থীরা ৪ ঘন্টা অবরুদ্ধ… পরবর্তী সংবাদ নকলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads