ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনিয়োগকারী খুঁজতে চেম্বার অব কমার্সের সাথে বিডা’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ

শেরপুরের অর্থনৈতিক খাতকে শক্তিশালী করতে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগকারী খুঁজতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সাথে শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহ বিভাগের পরিচালক জন কেনেডি জাম্বিল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শেরপুর অঞ্চলে কৃষি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এরমধ্যে চাল, আলু, টমেটো, সরিষা, কাসাভা, কাজুবাদাম, সূর্যমুখী ফুলসহ বিভিন্ন কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। ইতিমধ্যে শেরপুর অঞ্চলের সম্ভাব্য কৃষি পণ্যের তালিকা প্রেরণ করা হয়েছে যাতে আগামীতে বিডা থেকে আগ্রহী বিনিয়োগকারীদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করা যায় ।

চেম্বার সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বিডা’র কার্যক্রম এবং তাদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন বিডা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় শেরপুরের সম্ভাব্য শিল্পখাত নিয়ে বক্তব্য রাখেন চেম্বার নেতা ও ব্যবসায়ী আব্দুল আওয়াল চৌধুরী, মো. তৌহিদুর রহমান পাপ্পু, রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

ওইসময় চেম্বার অব কমার্সের পরিচালকদের মধ্যে আলহাজ্ব মো. মহিউদ্দিন আহমেদ মামুন,‌ আরিফুল কবির আপেল, বাবন সাহা, দেবানন্দ কর্মকার, চেম্বার সচিব হারুন অর রশিদসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!