ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি আব্দুল আওয়াল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরায় কালো পর্দা টানানো, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!