শেরপুরে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে সেচপাম্পের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে। মৃতরা হলেন ছাত্তারকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) এবং নাওভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৩)।

স্থানীয় ইউপি চেয়্যারমান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম জানান, কৃষক আকরাম হোসেন বুধবার সকাল ৯টার দিকে কৃষি শ্রমিক আব্দুল হানিফকে সাথে নিয়ে ধান ক্ষেতে পানি দিতে গিয়েছিল। সেখানে সেচ পাম্পের তার ছিড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়ে থাকায় সেচ পাম্পের সুইচ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন আকরাম হোসেন। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল হানিফও বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।




