ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাহাড় কেটে বালু উত্তোলন, ৯টি মাচা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে ৯টি মাচা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর তাওয়াকোচা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর তীর ঘেষে বনবিভাগের রাংটিয়া ফরেস্ট রেঞ্জের তাওয়াকোচা এলাকা থেকে পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছিল বালুদস্যুরা। এসব বালু উত্তোলন বন্ধে ইতিপূর্বেও বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা বহুবার অভিযান পরিচালনা করে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়। পাহাড় কেটে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। কিন্তু পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

মঙ্গলবার সন্ধ্যায় তাওয়াকোচা ফরেষ্ট বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ সাহিলের নেতৃত্বে বন কর্মচারীরা অভিযান চালিয়ে বালু উত্তোলন যন্ত্র ও ৯টি মাচা ধ্বংস করা হয়।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো,আব্দুল করিম বলেন, সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!