শেরপুরে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে চৈতনখিলা এলাকায় নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ প্রাঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান। ওইসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার খেলাধুলা, শরীরচর্চা ও বুদ্ধিবৃত্তিক চর্চার উপর গুরুত্বারোপ করেন।
সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজের প্রভাষক মো. সবুজ মিয়া। অনুষ্ঠানে গণইমমিনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান শম্পাসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এদিন ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক ক্যুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশ নেন কোমলমতি শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




