ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ ছাত্রলীগ নেতা ও ওলামা লীগের সভাপতি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৭৩৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান রুবেল ও উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে  থানা পুলিশ। ৮ ফেব্রুয়ারি শনিবার রাত ৯ টার দিকে ঝিনাইগাতী উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন ভোরে জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে শেরপুর শহরের বাগরাকসা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Shamol Bangla Ads

মাহমুদুল হাসান রুবেল শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক। আর রফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে ঝিনাইগাতী থানার একটি টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

Shamol Bangla Ads

আর ওলামা লীগের সভাপতি নুরুল আমিনকে শনিবার ভোররাতে শেরপুর শহরের বাগরাকসার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করলে কোন ঘুষ দুর্নীতি… পরবর্তী সংবাদ আ’লীগকে পুনর্বাসনের রাজনীতি যারা করবে, তাদের অবস্থা ধানমন্ডি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads