ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করলে কোন ঘুষ দুর্নীতি থাকবে না : নুরুজ্জামান বাদল

খবর টি পড়েছেন : ৫৫৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল বলেছেন, জামায়াতে ইসলামী সারাদেশে যে সকল প্রার্থী উপহার দিয়েছেন তাদেরকে বিজয়ী করলে দেশে কোন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী থাকবে না। তিনি ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ ফেব্রুয়ারি শনিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তরবাজার আমিনুল ইসলামের মার্কেটে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মীরা মেধাবী। তারা মেধার মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন ঘটাতে চায়। কোন ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মধ্যে এ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়।

সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীবরদী উপজেলা উত্তর শাখার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, শ্রীবরদী উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আমির মোঃ আজহারুল ইসলাম মিষ্টার, শ্রীবরদী উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও জামায়াতে-ইসলামী (যুব বিভাগ) শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ আমির হামজা মিষ্টার, ময়মনসিংহ মহানগরীর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, শেরপুর জেলা সভাপতি আশ্রাফুজ্জামান মাসুম, জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মোঃ জাকির হোসেন, শ্রীবরদী পৌরসভার যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির পৌর যুব বিভাগের সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম মনির প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে শ্রীবরদী উত্তর বাজার আমিনুল ইসলামের মার্কেট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে শহিদ মিনারে এসে শেষ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ৮ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরপুর পরবর্তী সংবাদ শেরপুরে ২ ছাত্রলীগ নেতা ও ওলামা লীগের সভাপতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads