ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ৬ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব শুরু

খবর টি পড়েছেন : ৩৯০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে ৬ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব শুরু হয়েছে। ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে ৪ ফেবু্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্ভোধন করেন জেলা প্রশাসক মফিদুল ইসলাম।

Shamol Bangla Ads

জানা যায়, মেলায় ৫৫ টি স্টল রয়েছে। প্রতিদিন বৈশাখী মঞ্চে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

লোক কুটির স্বত্বাধিকারী লোকমান হোসেন জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২০০ বছরের ঐতিহ্যবাহী লাল চিনি, লালমাটির দেশখ্যাত হলুদ, আখের রস, সরিষা তেলসহ বিভিন্ন পন্য বিক্রি করছেন। জাতীয়ভাবে ৩ বার পুরস্কার পেয়েছেন তিনি। মেলায় বেচা-কেনা ভালই চলছে। তবে বিকালের দিকে মেলা ভালভাবে জমে উঠে। অঙ্গশ্রীর স্বত্বাধিকারী মারফুয়া জাহান মোনালিসা জানান, মেলার সার্বিক পরিবেশ খুব সুন্দর। সুন্দর পরিবেশ থাকার কারনে মেলায় প্রতিদিন ভীড় বাড়ছে। অপর নারী উদ্যোক্তা জয়িতা, আমাদের আঙিনা গ্রুপের এডমিন শরীফা সুলতানা বলেন, মেলার সাথে বাড়তি আনন্দ হিসাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকায় মেলাটা বেশ জমে উঠেছে। সময়টা আরও একটু বাড়ানো হলে আমাদের জন্য ভাল হতো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় শেষ হলো… পরবর্তী সংবাদ বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads