ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার সকালে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মৃত্যুবরণ করেন। শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এরইমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ৫ মুসল্লি তাবলীগ জামাতের সাথীদের সঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন।

Shamol Bangla Ads

মারা যাওয়া মুসল্লিরা হলেন- ভোলার চরফ্যাশন থানা এলাকার হাজী আব্দুল গফুর (৭৫), শেরপুরের শ্রীবর্দী থানার তিন নম্বর রাণী শিমুল এলাকার বাসিন্দা ছাবেত আলী (৭০), হবিগঞ্জ সদর উপজেলার রামনগর তিন নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা রমিজ আলী (৬০), একই জেলার বাহুবল থানার রাগবপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (৬০) ও খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুস গাজী (৬০)।

ইজতেমার প্রথম দিন গত শুক্রবার আসরের নামাজের পর ইজতেমা ময়দানে ৪৬ নম্বর খিত্তায় অবস্থানকালে ছাবেত আলীর মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে আব্দুল কুদ্দুস গাজী বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে মারা যান। গেল শনিবার সন্ধ্যায় মাগরিবের আগে হাজী আব্দুল গফুর বার্ধক্যজনিত কারণে মারা যান। এর আগে বিকালে রমিজ আলী এবং ভোর রাতে ইয়াকুব আলী মৃত্যুবরণ করেন।

Shamol Bangla Ads

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম ধাপের প্রথম পর্ব শুরু হয়। এরপর আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

Need Ads
error: কপি হবে না!