ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, পাম্প ও মোটরসাইকেল জব্দ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ১১, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৪টি ড্রেজার মেশিন, ৪ টি পাইপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার যোগানিয়া ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় ভোগাই নদীর তীর বিনষ্ট ও অবৈধ বালু উত্তোলন করে আসছিলো কিছু অসাধু বালু ব্যবসায়ী। পরে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি ড্রেজার মেশিন ও ৪ টি পাম্প জব্দ করা হয়। এছাড়াও একটি নৌকা এবং ৩টি মাচা ও বেশ কয়েকটি পাইপ ধ্বংস করা হয়।

ওইসময় ভ্রাম্যমাণ আদালতের ভয়ে এক অবৈধ বালু ব্যবসায়ী তার মোটরসাইকেল রেখেই পালিয়ে গেলে ওই মোটরসাইকেলও জব্দ করে প্রশাসন৷

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!