ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জানুয়ারি ১০, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শতাধিক শীতার্ত মানুষকে একটু উষ্ণতার ছোঁয়া দিতে পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’।

Shamol Bangla Ads

১০ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওইসব কম্বল তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ওইসব কম্বল বিতরণ করা হয়। কমম্বল পেয়ে খুশি হয়েছেন অসহায় মানুষজন।

Shamol Bangla Ads

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবী সংগঠন ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বিপ্লব, উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মেহেদি হাসান, সাংবাদিক মো. গোলাম রাব্বানী টিটু, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সদস্য এরশাদ মিয়া প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!